ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্যানিটাইজার হাতে নিয়ে মুম্বাইয়ের পথে পথে রাখি সাওয়ান্ত
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 April, 2021, 4:54 PM

স্যানিটাইজার হাতে নিয়ে মুম্বাইয়ের পথে পথে রাখি সাওয়ান্ত

স্যানিটাইজার হাতে নিয়ে মুম্বাইয়ের পথে পথে রাখি সাওয়ান্ত

এক বোতল স্যানিটাইজার স্প্রে হাতে নিয়ে মুম্বাইয়ের পথে নেমেছেন রাখি সাওয়ান্ত। কেন? আরে বাবা ভাইরাস মারবেন বলে! সঙ্গে উপস্থিত জনতাকে সাবধান করে দিচ্ছেন, এখনই মেরে ফেলুন এই ভাইরাসকে। এরপর বয়স বাড়লে কিন্তু আরও সমস্যায় পড়বেন।

কীভাবে খাবার খাওয়ার আগে হাত ধোওয়া উচিত, কীভাবে স্যানিটাইজার ব্যবহার করা উচিত উপস্থিত জনতাকে সেটাও শেখান রাখি। সঙ্গে আবার উপদেশ দিয়েছেন, ভালো কোম্পানির স্যানেটাইজার স্প্রে ব্য়বহার করার।

এদিন দুটো এন ৯৫ মাস্কে দেখা গেল রাখিকে। জনসচেতনতা বাড়াতে মাস্ক পরা কেন জরুরি সেটাও বোঝালেন সবাইকে। ‘নিজের আর বাবা-মা-কে বাঁচিয়ে রাখতে চাইলে অবশ্যই মাস্ক পরুন’, বলতে শোনা গেল তাঁকে।

সাদা শার্ট ওর গোলাপি শর্টসে রাস্তায় বেরিয়েছিলেন রাখি সাওয়ান্ত। হঠাৎই লাল রঙের একটি গাড়ি থেকে নেমে রাস্তায় স্যানেটাইজার স্প্রে করতে শুরু করেন। সঙ্গে বলতে থাকেন, ‘এখনই মেরে ফেলুন করোনাকে, তরুণ হলে আপনাদেরই বিপদ’!

এর আগে একদিন পিপিই কিট পরে বাজার করতে দেখা গিয়েছিল তাঁকে। মুখের মাস্ক খুলে ঠান্ডা পানীয়তেও চুমুক লাগিয়েছিলেন!

সম্প্রতি রাখির নিশানায় এসেছেন কঙ্গনা রানাওয়াত। ‘কুইন’ অভিনেত্রীকে উদ্দেশ্য করে রাখি বলেছেন, আপনার তো কোটি কোটি টাকা। আপনি কেন গরীব মানুষের জন্য কিছু করছেন না কেন অক্সিজেন সিলিন্ডার কিনে দিচ্ছেন না?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status