ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 April, 2021, 4:57 PM

মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

কুমিল্লায় বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা করেছেন এক যু্বক। ইমান হোসেন শাবু (৩৬) নামে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার শালুকিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ ইমান হোসেনকে গ্রেপ্তার করেছে। পরে শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শালুকিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমান হোসেন (শাবু) ধারালো দা দিয়ে কুপিয়ে তার মা মমিনা বেগমকে (৬৮) মারাত্মক আহত করেন। এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি ঘটায় রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

বরুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান জানান, শাবু মানসিক ভারসাম্যহীন। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মুজমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকে হত্যার অভিযোগে ইমান হোসেন শাবুকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় হত্যামামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status