ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সম্পত্তির বিরোধে ছোট ভাইকে হত্যা করল বড় ভাই
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 April, 2021, 7:29 PM

সম্পত্তির বিরোধে ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

সম্পত্তির বিরোধে ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

পাবনায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যাকে করেছেন বড় ভাই। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নতুন টাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বড় ভাইয়ের নাম হাতেম। হত্যাকাণ্ডের শিকার বড় ভাইয়ের নাম রুবেল।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামাণিকের (মোজাই) এর বড় ছেলে হাতেম এবং ছোট ছেলে রুবেলের এর মধ্যে সম্পত্তি নিয়ে ও পারিবারিক নানা বিষয়ে কলহ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বড় ভাই হাতেম ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই রুবেলকে কোপায়। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।

পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাতেম আলীকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রুবেল কয়েক বছর আগে স্নাতক পাশ করেন। চাকরি না করে বাড়িতেই বাবার জমি-জমা দেখাশোনা করছিলেন। রুবেল ছিলেন খুবই কর্মঠ এবং মিশুক। বড় ভাই সম্প্রতি বিদেশ থেকে বাড়িতে চলে আসেন এবং এর পর থেকেই ছোট ভাইয়ের সঙ্গে বিরোধ শুরু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status