ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঈদে শপিং না করে মাহি কিনলেন ৬০ লাখ টাকার গাড়ি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 April, 2021, 7:32 PM

ঈদে শপিং না করে মাহি কিনলেন ৬০ লাখ টাকার গাড়ি

ঈদে শপিং না করে মাহি কিনলেন ৬০ লাখ টাকার গাড়ি

এবার ঈদে শাপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।  সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার এ সিদ্ধান্তের কথা জানান ঢাকাই ছবির এ নায়িকা।  খবরটি প্রকাশের পরের দিনই খবর এলো মাহিয়া মাহি ৬০ লাখ টাকায় নতুন গাড়ি ক্রয় করেছেন।

নায়িকা নিজেই গাড়ি কেনার কথা জানিয়েছেন।

মাহির ক্রয়করা নতুন গাড়িটি সাদা রঙের টয়োটা হ্যারিয়ার। ২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেল এটি। বাংলাদেশে গাড়িটির বর্তমান বাজারমূল্য ৬০ লাখ টাকা প্রায়। নতুন গাড়িটি কেনার পর এটি নিয়ে ব্লগও বানিয়েছেন এ নায়িকা। সেখানে নতুন গাড়িটি নিয়ে বিস্তারিত বলেছেন মাহি।

তবে শপিং না করার সিদ্ধান্ত নিয়ে গাড়ি কেনার বিষয়ে মাহি বলেন, আমি তো ঈদের কেনাকাটা করতে শপিংয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ শপিংমলে অনেক মানুষের ভীড় থাকে। ভিড়ে যাওয়াটা এই সময়ে ঠিক হবে না। আর গাড়ি কেনার বিষয়টি অনেক আগের পরিকল্পনা।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা মাহির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’।  গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটিতে মাহির নায়ক ছিলেন শাকিব খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status