ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নিজেকে বিল গেটসের সমতুল্য দাবি ফারিয়ার
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 10:56 PM

নিজেকে বিল গেটসের সমতুল্য দাবি ফারিয়ার

নিজেকে বিল গেটসের সমতুল্য দাবি ফারিয়ার

বিচ্ছেদের মাধ্যমে দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনের ইতি ঘটালেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। আর তাদের বিচ্ছেদের ঘোষণার পর থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, শুধু টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। আবার কেউ কেউ বলছেন, বিংশ শতাব্দীর বুকে অন্যতম সুন্দর একটি জুটির বিবাহ বিচ্ছেদ যেন ঝড়ের মতো।

এদিকে বিল গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও। আর মন্তব্যের মাধ্যমে নিজেকে বিল গেটসের সমতুল্য দাবি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি লিখেন, বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি- এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান। এদিকে এই পোস্টে নেটিজেনরাও ভীষণ হাস্যরসাত্নক মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। তবে বিচ্ছেদ নিয়ে মুখরোচক খবর না ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক বিবৃতি দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status