ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মানসিক হিংসার কারণে বিবাহবিচ্ছেদ, মুখ খুললেন অভিনেত্রী
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 10:59 PM

মানসিক হিংসার কারণে বিবাহবিচ্ছেদ, মুখ খুললেন অভিনেত্রী

মানসিক হিংসার কারণে বিবাহবিচ্ছেদ, মুখ খুললেন অভিনেত্রী

নিজের প্রথম বিয়ের অভিজ্ঞতা সম্পর্কে মুখ খুললেন বিগ বস খ্যাত শেফালি জরিওয়ালা। জানালেন, হিংসা যে কেবল শারীরিক, তা নয়। প্রবল মানসিক হিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ তার। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন আর্থিকভাবে স্বাধীন ছিলেন বলেই।

তার মতে, বিবাহবিচ্ছেদ নিয়ে ছুৎমার্গ রয়েছে মানুষের মনে। যা আসলে সমাজের চোখ রাঙানির কারণেই তৈরি হয়েছে। কিন্তু শেফালি জানালেন, পরিবারের সমর্থন পেয়েছিলেন এবং অর্থনৈতিক দিক নিয়ে চিন্তা করতে হয়নি বলেই খুব তাড়াতাড়ি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তিনি।

বিয়ে করেছিলেন সঙ্গীত পরিচালক হরমিত সিংহকে। তার ভাই মরমিত সিংহও বলিউডের ছবিতে সুর দেন। ‘মিট ব্রস’ নামে পরিচিত তাদের জুটি। ২০০৯ সালে সেই সম্পর্কে ইতি পড়ে যায়। যার কারণ নিয়ে এত বছর পরে এক সাক্ষাৎকারে মুখ খুললেন শেফালি।

তিনি মনে করেন, সে সব মানুষকে এটা বোঝানো উচিত যে তাদের এই কাজগুলির জন্য তাদের পিঠ চাপড়ানো হচ্ছে না। ২০১৪ সালে ফের বিয়ে করেন তিনি। পরাগ ত্যাগীর সঙ্গে দাম্পত্য জীবনের বহু মুহূর্ত উঠে আসে অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

গত বছর দম্পতি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা সন্তান দত্তক নিতে চান। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পদক্ষেপে বিরতি পড়েছে। সব ঠিক হয়ে গেলে তাদের ঘরে এক শিশুর আগমন হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status