ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বৃহত্তর কুমিল্লার গর্বিত সন্তান বলে কথা!
এম এস দোহা
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 11:12 PM

বৃহত্তর কুমিল্লার গর্বিত সন্তান বলে কথা!

বৃহত্তর কুমিল্লার গর্বিত সন্তান বলে কথা!

বৃহত্তর কুমিল্লার গর্বিত সন্তান বলে কথা !  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃতাজুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বৃহত্তম কুমিল্লার গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দের অবশ্যকীয়তা সম্পর্কে। দেশের ঐতিহ্যবাহী এই  অঞ্চলের উন্নয়নে যৌক্তিক কিছু কারণও বিদ্যমান। যা প্রস্তাব আকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পক্ষ থেকে গত ৪ মে ২০২১ একনেক বৈঠকে উপস্থাপন করা হয়।

একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্তে অনুষ্ঠিত উক্ত বৈঠকে দুই হাজার পাঁচশ কোটি ব্যয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্প অনুমোদিত হয়। এর ফলে এ অঞ্চলের গ্রাম, হাট -বাজার স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্য সেবা দানকারী প্রতিষ্ঠানে যাতায়াতে প্রভূত সুবিধা বৃদ্ধি পায়। সেই সাথে অত্র অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক অবাহ সৃষ্টি হবে।

গণমাধ্যমে একনেক বৈঠকের এই সংবাদ প্রচারের সাথে বৃহত্তম কুমিল্লার বিভিন্ন সুধীজন, রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠনের  ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সাথে জেলার গর্বিত সন্তান হিসেবে অভিনন্দন জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status