ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রশিদের রাজকীয় প্রাসাদের প্রেমে ইংল্যান্ডের নারী ক্রিকেটার
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 9:05 PM

রশিদের রাজকীয় প্রাসাদের প্রেমে ইংল্যান্ডের নারী ক্রিকেটার

রশিদের রাজকীয় প্রাসাদের প্রেমে ইংল্যান্ডের নারী ক্রিকেটার

আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের বিলাসবহুল বাড়ির প্রেমে পড়েছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট। করোনায় মাঝপথে বন্ধ হওয়া আইপিএল থেকে দেশে ফেরার পর রশিদ খান নিজের রাজকীয় প্রাসাদে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেন। সেই ছবিটিতে রশিদকে যত না মনে ধরে, তার থেকেও বেশি নজর কাড়ে তার বড়ি।

স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় রশিদের বাড়ির প্রশংসায় লাইক, কমেন্ট উপচে পড়েছে। শুধু সাধারণ সোশ্যাল সাইট ব্যবহারকারীরাই নন, রশিদের এমন রাজকীয় বাড়ি পছন্দ হয়েছে ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটেরও। তিনি রশিদের পোস্টটিতে কমেন্ট করেন নিজের মুগ্ধতা প্রকাশ করেন। কমেন্টে ওয়াট লেখেন, 'কী অসাধারণ জায়গা।'

রশিদের পোস্টে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো কমেন্ট করে জানতে চান যে, এটা হোটেল না তার বাড়ি? উত্তরে রাশিদ জানান, এটা তার নিজের বাড়ি। এমন রাজকীয় প্রাসাদে রশিদ থাকেন জেনে খলিল আহমেদ, শচীন বাবির মতো ক্রিকেটাররাও কমেন্ট বক্সে নিজেদের বিস্ময় প্রকাশ করেন। শচীন বাবি লিখেছেন, 'এটা হোটেলের থেকে কোনো অংশে কম নয়'।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status