ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঘরমুখো মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 10:31 PM

ঘরমুখো মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

ঘরমুখো মানুষদের ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে রোববার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হচ্ছে।শনিবার রাত থেকেই কিছু সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার সকাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান রাত পৌনে ১০টায় যুগান্তরকে বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার বিকালে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, বিজিবির ৩টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লায়, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status