ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাবুলে স্কুলে বিস্ফোরণে নিহত অন্তত ৪০
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 10:46 PM

কাবুলে স্কুলে বিস্ফোরণে নিহত অন্তত ৪০

কাবুলে স্কুলে বিস্ফোরণে নিহত অন্তত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ৪০ জন। আহত আরও প্রায় অর্ধশতাধিক। নিহতদের বেশির ভাগ ওই স্কুলের ছাত্রী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্থানীয় সময় আজ শনিবার বিকেলে কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে আসছিল।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে স্কুলটির সামনের রাস্তায় শিক্ষার্থীদের রক্তের পাশাপাশি ব্যাগ আর বই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত শিক্ষার্থীদের উদ্ধার করতে এগিয়ে আসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, এ ঘটনায় অন্তত ২৫ জন মারা গেছে। তবে বিস্ফোরণের কারণ কিংবা লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
সরকারিভাবে ২৫ জনের মৃত্যুর খবর দেওয়া হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অন্তত ৪০ বলা হচ্ছে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগীর নাজারি বলেন, বিস্ফোরণের পর আহত অন্তত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করায় কাবুলে বাড়তি নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। এরপরও সেখানকার স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status