ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
খোদ রাজধানীতেই অনুমোদনবিহীন আরেক রানা প্লাজা, দুর্ঘটনার আশংকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 11:33 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 May, 2021, 4:03 PM

খোদ রাজধানীতেই অনুমোদনবিহীন আরেক রানা প্লাজা, দুর্ঘটনার আশংকা

খোদ রাজধানীতেই অনুমোদনবিহীন আরেক রানা প্লাজা, দুর্ঘটনার আশংকা

রাজধানীর ধানমন্ডিরমত ভিআইপি এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বহুতল ভবন নির্মান কাজ চালাচ্ছে এক ভবন মালিক। এতে রানা প্লাজার মত দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।  

জানা গেছে, রাজধানীর মিরপুর রোডের (ভিআইপি) হোল্ডিং নং-১ সোবহান বাগ. ধানমন্ডিতে দশ তলার অনুমোদন নিয়ে ও নির্মানকাজ শেষে মালিক মৃত শামিম আহমেদ ও লাকী আহমেদ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কছে বিক্রি করে দেয়।

সম্প্রতি সাবেক মালিক লাকি আহমেদ লোভের কারণে উক্ত ভবনের উপর রাজউকের অনুমোদন বিহীন ও অবৈধভাবে একাধিক ফ্লোর নিমার্ণেরকাজ চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে উক্ত ফ্লোর নির্মাণ সম্পন্ন হলে পুরো ভবনটি ঝুঁকিপুর্ন হবে এবং মারাত্মক দুর্ঘনা ঘটবে।

উল্লেখ্য উক্ত ১০ তলা ভবনের ৯ টি ফ্লোর ক্রয় সুত্রে ও ১ টি ফ্লোর ভাড়া সূত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ অবৈধ নির্মান কাজে বাধা দিলে লাকী আহমেদ ভাড়াটিয়া অস্ত্রধারী লোকজন নিয়ে হামলা চালায়।

এ ব্যাপারে  শেরেবাংলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নম্বর ১১২/৩-৫-২০২১।

তাছাড়া অবৈধ নির্মান কাজের নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার ২য় যুগ্ম জেলা জজ আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status