ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
''আমাদের একসঙ্গে কেন মেরে ফেলে না, তাহলেই তো যুদ্ধ শেষ হয়''
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 11:31 AM

''আমাদের একসঙ্গে কেন মেরে ফেলে না, তাহলেই তো যুদ্ধ শেষ হয়''

''আমাদের একসঙ্গে কেন মেরে ফেলে না, তাহলেই তো যুদ্ধ শেষ হয়''

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮তে। গতকাল শনিবার ওই  বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ১৫০ জন।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। ঘটনার পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি শনিবার ওই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। তবে তালেবান সে অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় সরকার ও পশ্চিমা শক্তিগুলোর ওপর দায় চাপিয়েছেন নিহতদের স্বজনরা।

গতকাল শনিবার সারা রাত ধরে শেষকৃত্য করা হয়েছে নিহতদের। হাসপাতালে নিহতদের স্বজনদের সাহায্য করছেন মোহাম্মদ রেজা আলী। তিনি বলেন, আমরা ছোট ছোট বাচ্চাদের কবরস্থানে নিয়ে গেছি, আহতদের জন্য প্রার্থনা করেছি।

আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সবাইকে কেন একসঙ্গে মেরে ফেলে না? তাহলেই তো যুদ্ধ শেষ হয়!

রয়টার্স জানিয়েছে, নিহতদের স্বজনরা আজ রবিবারও হাসপাতালের দেয়ালে সাঁটানো তালিকায় নিহতের নাম খুঁজতে ভিড় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status