ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এক করোনা রোগীর শেষকৃত্যে অংশ নিয়ে মৃত্যু ২১ জনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 12:15 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 May, 2021, 1:17 PM

এক করোনা রোগীর শেষকৃত্যে অংশ নিয়ে মৃত্যু ২১ জনের

এক করোনা রোগীর শেষকৃত্যে অংশ নিয়ে মৃত্যু ২১ জনের

কোভিড রোগীর শেষকৃত্য থেকে ফিরে পর পর ২১ জনের মৃত্যু রাজস্থানে। মৃতদের মধ্যে চার জনের শরীরে কোভিড ধরা পড়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংক্রমিত হয়েই বাকিদের মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

তাঁদের পরিবার-পরিজন মিলিয়ে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই ধন্দ কাটবে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

রাজস্থানের শিকার জেলার খীরবা গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। করোনায় আক্রান্ত হয়ে সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়। গত ২১ এপ্রিল তাঁর দেহ প্লাস্টিকে মুড়ে ফিরিয়ে আনা হয় গ্রামে। কোভিড বিধির তোয়াক্কা না করেই হুমড়ি খেয়ে পড়ে গোটা গ্রাম। শেষকৃত্যে শামিল হন প্রায় ১৫০ মানুষ। মৃতদেহ স্পর্শও করেন অনেকে।

তার পর থেকেই ৫ মে পর্যন্ত পর পর শেষকৃত্যে শামিল হওয়া মানুষের মধ্যে ২১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কত জন সংক্রমিত হয়েছিলেন, তা নিয়ে যদিও ধন্দ রয়েছে।

এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্মণগড়ের মহকুমাশাসক কুলরাজ মীনা বলেন, ২১ জনের মধ্যে ৩-৪ জন করোনা আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই প্রবীণ। তাঁদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পরিবার-পরিজন মিলিয়ে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গোষ্ঠী সংক্রমণ থেকেই পর পর এত জনের মৃত্যু হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। সুত্র: আনান্দবাজার


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status