ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্তদের সংস্পর্শে কেউ আক্রান্ত হয়নি
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 2:41 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 May, 2021, 4:11 PM

ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্তদের সংস্পর্শে কেউ আক্রান্ত হয়নি

ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্তদের সংস্পর্শে কেউ আক্রান্ত হয়নি

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরণে যে ৬ জন আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (৯ মে) দুপুরে তারা এ তথ্য জানান।

রাজধানীর বনানীতে করোনার ভারতীয় ধরন শনাক্ত করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল। বনানীতে বসবাস করা ৫৮ বছর বয়সী এক নারীর শরীর থেকে সংগ্রহ করা নমুনায় করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এভারকেয়ার হাসপাতালে ভারতীয় স্টেইনটি ধরা পড়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিআইএআইডি) এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।

অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তর দেশে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার বিষয়ে গতকাল শনিবার (৮ মে) দুপুর সাড়ে তিনটার দিকে ব্রিফিং করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ছয়টি ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। দুটি সরাসরি ডাবল মিউটেন্ট, বাকি চারটি কাছাকাছি। তবে হাসপাতাল থেকে পালানো আটজনের মধ্য এই ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status