রাজশাহীর পুঠিয়ায় সীমিত পরিসরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২৩জুন) বিকাল ৪ টায় পুঠিয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে পি এন উচ্চ বিদ্যালয় হল রুমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দেশের বৃহৎ এ রাজনৈতিক সংগঠনের ৭২ তম জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহিম কনকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম ফারুক, পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার সিদ্দিকসহ অন্যান্য নেতারা।