ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 12:00 PM

কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন- আব্দুল মতিন (৪০) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩২)।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয়  বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায়, সকাল সাতটার দিকে আব্দুল মতিন মারা যান। ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না গতকাল রাতে মারা যান। তাদের শরীরের ময়নার ৯৫% শতাংশ দগ্ধ ছিল ও আবদুল মতিনের ৯২% শতাংশ দগ্ধ ছিল। নিহত দুই মেয়ে মাইশা ও আয়েশা চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status