ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
একদিনে তিন ভাইয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 July, 2021, 12:02 PM

একদিনে তিন ভাইয়ের মৃত্যু

একদিনে তিন ভাইয়ের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে একইদিনে মারা গেলেন নাটোরের বহুল পরিচিত পচুর হোটেলের মালিক শরিফুল ইসলাম পচু ও তার ভাই জাহাঙ্গীর। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বড়ভাই বাবলুও। শহরের ভবানীগঞ্জ এলাকার এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শুক্রবার ভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ‘পচুর হোটেল’ নামে পরিচিত নাটোর শহরের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ইসলামীয়া হোটেলের সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম পচু  মারা যান। এর এক ঘণ্টা পর পচুর মৃত্যুর খবর শুনে বড় ভাই বাবলু হৃদরোগে বাড়িতেই মারা যান। তাদের সবচেয়ে ছোট ভাই জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়ে একই দিন সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

শুক্রবার বাদ জুমা পচু ও বাবলুকে দাফন করা হয় নাটোর শহরের গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে। পরিবারের সদস্য ও স্বজনদের কান্না আর শোক না কাটতেই সন্ধ্যায় খবর আসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছোট ভাই জাহাঙ্গীরও আর জীবিত নেই।
শোকে পাথর পচুর ছেলে লিটন বলেন, ‘আমাদের পরিবারের সব শেষ হয়ে গেছে।
আমরা কোথায় পাব সান্ত¡না? এখন কি নিয়ে বাঁচব, দিশা পাচ্ছি না।’

প্রায় ৪০ বছর ধরে নাটোর শহরের চকরামপুর এলাকায় ভাইদের সঙ্গে নিয়ে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন শরিফুল ইসলাম পচু। খাবারের স্বাদের জন্য পণ্যবাহী যানবাহণসহ দূরপাল্লার পরিবহন শ্রমিকদের কাছে নাটোরের পচুর হোটেল এক নামে পরিচিত।

জাহাঙ্গীর করতেন লেদ সামগ্রীর ব্যবসা। বিনয়ী ও নম্র তিন ভাইয়ের মৃত্যুতে শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এই শোক আর সান্ত¡না খুঁজে ফিরছে নাটোরের মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status