ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৪ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Monday, 29 June, 2026, 5:59 PM

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৪ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৪ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পরে তাসকিয়া নামে (৭) বছরের এক কন্যা শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন তার পরিবার। গতকাল সোমবার সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তাসকিয়ার পরিবার মরদেহ সনাক্ত করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তথ্য উপাথ্য সংগ্রহসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই এই শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status