|
নরসিংদীতে সড়কের পাশে ময়লার স্তুপ থেকে যুবকের মরদেহ উদ্ধার
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
|
![]() নরসিংদীতে সড়কের পাশে ময়লার স্তুপ থেকে যুবকের মরদেহ উদ্ধার পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার বিকালে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজখোঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী- মদনগঞ্জ সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পরে আছে শোনে সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করে তার স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অন্য কোনো স্থান থেকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতো। সে মাদক সেবী হওয়ায় আমরাও তাকে সংশোধনের জন্য আমাদের সাথে রাখতাম এবং তার পাশাপাশি চিহ্নিত মাদককারবারীসহ অপরাধীদের গ্রেপ্তারে তার সহযোগীতা নিতাম। এব্যাপারে মাধবদী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
