|
প্রেমিকাকে নিয়ে অবসর কাটাচ্ছেন শ্রাবন্তীর ছেলে
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেমিকাকে নিয়ে অবসর কাটাচ্ছেন শ্রাবন্তীর ছেলে রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমের খবর পাওয়া যায় শ্রাবন্তীর। টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে- ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে মজেছেন এ অভিনেত্রী। যদিও রোশান সিংয়ের সঙ্গে কাগজে-কলমে বিচ্ছেদ এখনো হয়নি। মাকে নিয়ে নানা গুঞ্জন চলাকালে প্রেমিকা নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ঝিনুক। অবসর কাটাতে কাশ্মির ছুটে গিয়েছেন তারা। নিজের ইনস্টাগ্রামে অবসর কাটানোর ছবি পোস্ট করেছেন তারা। দামিনীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ঝিনুক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শত্রুদের কথা না ভেবে, আশীর্বাদের কথা চিন্তা করুন।’ অন্যদিকে একই পোশাকে নিজের একটি ছবি পোস্ট করেছেন দামিনী। চলতি বছর শুরু দিকে প্রেমিকাকে প্রকাশ্যে আনেন ঝিনুক। তিন বছর চুটিয়ে প্রেমের পর সম্পর্কের কথা জানান দিয়েছিলেন তিনি। এর আগে রাজস্থানও ঘুরতে গিয়েছিলেন ঝিনুক-দামিনী। শুধু তাই নয়, প্রেমিকা নিয়ে বিভিন্ন পার্টিতেও অংশ নিয়েছেন ঝিনুক। তাদের অন্তরঙ্গ ছবিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল শ্রাবন্তীর ছেলে। শ্রাবন্তী জানেন ঝিনুকের প্রেমের ব্যাপারে। ছেলের প্রেমিকার ছবি প্রকাশ্যে আনার পর এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন, ‘ছেলে কোনো কাজে আমি বাধা দেব না।’ ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুললেও রোশানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। তবে নেট দুনিয়ায় রোশানকে ইঙ্গিতকে পোস্ট করেছেন একাধিকবার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
