ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাধ্য হয়েই মামলা করেছি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 2:58 PM

বাধ্য হয়েই মামলা করেছি

বাধ্য হয়েই মামলা করেছি

পৈতৃক সম্পত্তি বেদখল হয়েছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। সম্পত্তি উদ্ধারে ন্যানসির পক্ষে তার বড় ভাই জাকারিয়া নোমান গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেন।

ন্যানসি জানান, নড়াইল জেলার বড়দিয়া উপজেলার চোরখালি মৌজায় তার বাবা প্রয়াত নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যানসি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়া আমান সানি ও অন্য ওয়ারিশগণের। কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসান গং দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে খাচ্ছেন। বারবার বলার পরও পৈতৃক সম্পত্তি দখল মুক্ত না করতে পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যানসি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যেহেতু কোর্টে মামলা হয়েছে এখন আসলে আমাদের তেমন কিছু করার নেই। যদি ওনারা কোনো আইনি সহায়তা চান তা অবশ্যই আমরা দেবো।’

ন্যানসি বলেন, ‘বিষয়টা আমাদের পরিবারিক তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিকভাবেই স্থানীয় আত্মীয়-স্বজন নিয়ে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়েই আমরা মামলা করেছি। আগামী ১২ জুলাই মামলার প্রথম শুনানি কিন্তু লকডাউনের কারণে আমি সেখানে যেতে পারছি না। মামলা হবার পরও আদালতকে অবমাননা করে আমার চাচা ভবন নির্মাণের কাজ চালু রেখেছেন। আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে আশা করছি ন্যায় বিচার পাবো।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status