ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কোপার শিরোপা কে কতবার জিতেছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 2:58 PM

কোপার শিরোপা কে কতবার জিতেছে?

কোপার শিরোপা কে কতবার জিতেছে?

কোপা আমেরিকার ফাইনালে রোববার (১১ জুলাই) সকালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের আইকনিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ।


ইতোমধ্যে অপরাজিত দল হিসেবেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অপরদিকে বেশ দাপুটে প্রদর্শনী উপহার দিয়েই দক্ষিন আমেরিকার প্রাচীনতম এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।


কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫ আসরে ট্রফি ঘরে তুলেছে উরুগুয়ে। তাদের চেয়ে একটি ট্রফি কম জয় করেছে আর্জেন্টিনা। রোববার যদি তারা ব্রাজিলকে হারাতে পারে তাহলে ১৫টি ট্রফি নিয়ে উরুগুয়ের সঙ্গে সর্বাধিক ট্রফি জয়ীদের তালিকায় জায়গা করে নিবে আলবিসেলেস্তারা। এছাড়া ৯টি ট্রফি নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া প্যারাগুয়ে ২টি ট্রফি, চিলি ২টি ট্রফি, পেরু ২টি ট্রফি, কলম্বিয়া ১টি ট্রফি ও বলিভিয়া ১টি ট্রফি তুলেছে নিজেদের ঘরে।


কোপার ইতিহাসে নতুন এক রোমাঞ্চ ছড়াচ্ছে এই ম্যাচ। বিশ্বজুড়ে উন্মাদনা। ফুটবল দুনিয়া ভাগ হয়ে গেছে দুই ভাগে। একদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি অন্যদিকে ব্রাজিলের নেইমার। কে হাসবে শেষ হাসি? কার ঘরে উঠবে শিরোপা?


ফাইনালে রেফারির গুরুদায়িত্ব পালন করবেন উরুগুয়ের ৩৯ বছর বয়সী এস্তেবান ওস্তোজিচ। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকাভুক্ত হয়েছেন এস্তেবান। চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি।


অন্যদিকে, ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়ে, আসরের ট্রফি ঘরে রেখে দেবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে এক ভার্চুয়াল সম্মেলনে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন খোদ সেলেসাও প্রেসিডেন্ট বলসোনারো।


আর বন্ধুত্ব দূরে সরিয়ে মেসিকে হারিয়ে প্রেসিডেন্টের কথার মান রাখতে চান, ব্রাজিলের পোস্টার বয় নেইমার। কাজটা কঠিন হবে মানলেও নেইমারের সঙ্গে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত দলের বাকিরাও।


নেইমার বলেন, মেসির সঙ্গে আমার বন্ধুত্বটা অনেকদিনের। শুধু খেলার মাঠ নয়, বাইরেও আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু এসব কোনো কিছুই ফাইনাল ম্যাচে সামনে আসবে না। সেদিন আমি তাকে হারিয়ে জয়োল্লাস করতে চাই। তবে কাজটা এতো সহজ হবে না, দলের সবাইকে, নিজের সেরাটা দিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status