ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 3:00 PM
সর্বশেষ আপডেট: Saturday, 10 July, 2021, 3:17 PM

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশসহ চার দেশে চার জন নতুন রাষ্ট্রদূতকে মনোনয়নের দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


হোয়াইট হাউস জানায়, জো বাইডেন বাংলাদেশের জন্য পিটার ডি. হাস, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান এবং মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকে মনোনীত করেছেন।


হোয়াইট হাউস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পিটার ডি হাস বর্তমানে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও ৫টি মিশনে কনস্যুলেট জেনারেল হিসেবে কাজ করেছেন।


হাশ জার্মানির ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজে বিএ করেছেন। তিনি মার্শাল স্কলার হিসেবে লন্ডন স্কুল অফ ইকোনমিকসে পড়াশোনা করেছেন। সেখানে তিনি  এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জেমস ক্লিমেন্ট ডান অ্যাওয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র অফিসারদের হিসেবে অর্থনৈতিক সাফল্যের জন্য কর্ডেল হাল পুরস্কার পান। মাতৃভাষা ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি এবং জার্মান ভাষায় সমানভাবে দক্ষ।


এদিকে জো বাইডেনের এই রাষ্ট্রদূতদের মনোনয়ন মার্কিন সিনেট চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস।


সূত্রঃ হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status