ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রাজিলিয়ানরাও চায় ট্রফি মেসির হাতেই উঠুক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 3:47 PM

ব্রাজিলিয়ানরাও চায় ট্রফি মেসির হাতেই উঠুক

ব্রাজিলিয়ানরাও চায় ট্রফি মেসির হাতেই উঠুক

আর মাত্র একটি ম্যাচ! এরপরই কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা মেসির হাতে উঠবে? নাকি সেখানে জল ঢালবে বন্ধু নেইমার! তারই জবাব মিলবে ব্রাজিলের মারকানার ফাইনালে।


কিন্তু যে ব্রাজিলে খেলা হচ্ছে সে দেশেই সমর্থকদের একাংশ চান, দেশ হেরে যাক কোপা আমেরিকা ফাইনালে। ট্রফি উঠুক মেসির হাতে। আর তাতেই রেগে গেছেন নেইমার।


ব্রাজিলের জনপ্রিয় এক টিভি চ্যানেলের সাংবাদিক খোলাখুলিভাবেই আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘রাস্তায় আমার দিকে পাথর ছোড়ার আগে নিজের কথাটা বলতে দাও। আমি ব্রাজিলকে, ব্রাজিলের ফুটবলকে ভালোবাসি। আমার অনেক আর্জেন্টিনীয় বন্ধু রয়েছে। ওদের জন্য আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি না। আমি সমর্থন করছি কারণ, আমি ফুটবল ভালোবাসি এবং মনে করি মেসির হাতে অন্তত একবার কাপ ওঠা উচিত’।


ব্রাজিলের ওই সাংবাদিকের এমন পোস্ট দেখে জবাব দিয়েছেন নেইমার নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দেখে খারাপ লাগে যে অনেক ব্রাজিলীয়, বিশেষত সংবাদমাধ্যম মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলে এবং ব্রাজিলকে জিততে দেখতে চায় না। দেশের জন্য কোনও গর্ব হয় না ওদের। যত কঠিন পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, ব্রাজিলের খেলা সমর্থকদের শক্তি এনে দেয়’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status