ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এবার পুত্রসন্তানের মা-বাবা হলেন গীতা-হরভজন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 3:51 PM

এবার পুত্রসন্তানের মা-বাবা হলেন গীতা-হরভজন

এবার পুত্রসন্তানের মা-বাবা হলেন গীতা-হরভজন

ভারতের ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরা দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন। তাঁদের কোলজুড়ে এলো পুত্রসন্তান।

আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটার হরভজন সিং এ সুখবর দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টার প্রকাশ করে হরভজন জানিয়েছেন, পুত্রসন্তানের বাবা হয়েছেন।

গেল মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় সন্তান আগমনের সুসংবাদ শেয়ার করেন অভিনেত্রী গীতা বসরা। প্রথম কন্যাসন্তান ও হরভজন-গীতার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা ছিল, ‘শিগগিরই আসছে জুলাই ২০২১।’ একটি ছবিতে দেখা যায়, মায়ের পেটে চুমু খাচ্ছে গীতার মেয়ে।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গীতার অভিষেক ইমরান হাশমির বিপরীতে ‘দিল দিয়া হ্যায়’-এর মাধ্যমে। এরপর একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে।

২০১৫ সালে বিয়ের আগে তিন বছর প্রেম করেন গীতা বসরা ও হরভজন সিং। ২০১৬ সালে যুক্তরাজ্যে তাঁদের প্রথম কন্যা হিনায়ার জন্ম হয়। ৩৭ বছরের গীতা বেশ আড়ালেই থাকেন এবং শোবিজ থেকে দূরে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status