ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাতাসের মান বাড়াতে রিয়াদে ৭৫ লাখ গাছ লাগাবে সৌদি আরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 3:53 PM

বাতাসের মান বাড়াতে রিয়াদে ৭৫ লাখ গাছ লাগাবে সৌদি আরব

বাতাসের মান বাড়াতে রিয়াদে ৭৫ লাখ গাছ লাগাবে সৌদি আরব

রাজধানী রিয়াদে আগামী ১০ বছরে ৭৫ লাখ গাছ লাগাবে সৌদি আরব। এ লক্ষ্যে এক হাজার ১০০ কোটি মার্কিন ডলারের ‘গ্রিন রিয়াদ’ প্রকল্প হাতে নিয়েছে দেশটি। আরব নিউজের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

২০৩০ সালের মধ্যে গ্রিন রিয়াদ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন গ্রিন রিয়াদ প্রকল্পের পরিচালক আব্দুল আজিজ আল মুকবিল। বিশেষজ্ঞদের পরামর্শে গাছের প্রজাতি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকল্পটির আওতায় রিয়াদজুড়ে তিন হাজার ৩০০টিরও বেশি পার্ক ও উদ্যান গড়ে তোলা হচ্ছে। শহরের অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ নিয়ে কাজ করছে গ্রিন রিয়াদ প্রকল্প।

আব্দুল আজিজ আল মুকবিল বলেন, শহরের বায়ুর মান বৃদ্ধি করতে এই বিপুল সংখ্যক গাছ লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status