|
বৃদ্ধকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() বৃদ্ধকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলেও দুই সপ্তাহ পরও ধরা পড়েনি অভিযুক্তরা। বৃহস্পতিবার (৮ জুলাই) বিচারের দাবিতে ধামুইরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ইসমাইল হোসেনের সঙ্গে প্রতিবেশী আব্দুল গনির বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ জুন উদয়শ্রী গ্রামে বাড়ির দেয়াল নির্মাণে বাধা দিলে আব্দুল গনির পরিবার ইসমাইলকে বাঁশ ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে সেদিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হলেও প্রধান আসামিসহ বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে দাবি করেন স্বজনরা। এ বিষয়ে ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন বলেন, তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। একজন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন দিয়েছে। তাদেরকে বলেছি আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে বা জানেন যে আসামি কোথাও আছে, তাহলে আমাদেরকে ফোন দেন, আমরা সাথে সাথে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
