ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ঈদের ড্রেস কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:08 PM

ঈদের ড্রেস কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ঈদের ড্রেস কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

গাইবান্ধায় ফুলছড়িতে ঈদের ড্রেস কিনে না দে্ওয়ায়  মায়ের সঙ্গে অভিমান করে শারমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার ফুলছড়ি বাজারের দক্ষিণপাশের গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার উপজেলার কঞ্চিপাড়া  ইউনিয়নের মুকুল হোসেনের মেয়ে। সে দশম শ্রেনীতে পড়তো।

জানা গেছে, শারমিন আক্তারের ভাই তার জন্য একটি ঈদের ড্রেস কিনে এনেছিলেন। সেটি শারমিন পছন্দ না করে মা-বাবার থেকে আরও একটি ড্রেস কিনে চায়। কিন্তু মা-বাবা অস্বচ্ছলাতার কারণে নতুন ড্রেস দিতে না পারায় মায়ের সঙ্গে ঝগড়া করে ঘরের দরজা বন্ধ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা তরিফা বেগম এসে দেখে চিৎকার করে উঠলে এলাকাবাসী ছুটে এসে তাকে নামায়।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ‘আমরা  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপতালে পাঠানো হয়েছে।’  ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status