ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মেট্রোরেলের আরো ১০ বগি মোংলা বন্দরে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:11 PM

মেট্রোরেলের আরো ১০ বগি মোংলা বন্দরে

মেট্রোরেলের আরো ১০ বগি মোংলা বন্দরে

মেট্রোরেলের আরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি হরিজন। জাপানের কোভে বন্দর থেকে ২ জুলাই ছেড়ে আসা ওই বাণিজ্যিক জাহাজটি মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, তৃতীয়বারের মতো মোংলা বন্দরে মেট্রোরেলের ১০টি বগি এসে পৌঁছেছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে যতো দ্রুত সম্ভব নদীপথে এই বগি ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ঢাকায় নেওয়া হবে।

এর আগে, এই বন্দর থেকে আমরা দুই দফায় ১২টি বগি খালাস করেছি। এখন থেকে এক-দেড়মাস পরপর নিয়মিত মেট্রোরেলের বগী ও যন্ত্রপাতি মোংলা বন্দরে আসবে। ২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরো ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলেও জানান তিনি।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের আমদানিকৃত ১০টি বগি নিয়ে এমভি হরিজন-৯ নামক একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ঈদের ছুটির মধ্যেও বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদেশি জাহাজটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। কাস্টমস ক্লিয়ারেন্সসহ আনুসঙ্গিক দাপ্তরিক কাজ শেষে মেট্রোরেলের নিজস্ব ব্যবস্থাপনায় তারা ঢাকা নেওয়ার ব্যবস্থা করবেন।

গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ৬টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজ ৬টি বগি নিয়ে মোংলা বন্দরে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status