ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 July, 2021, 8:12 PM

আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে আবাসিক একটি হোটেল থেকে পলাশ (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে জেলা শহরের মুকুল হল মোড়ের একটি হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পলাশ পটুয়াখালী পৌর এলাকার তালতলা মোড়ের শাহ আলমের ছেলে। তাদের স্থায়ী ঠিকানা বাউফলের সূর্যমুখী ইউনিয়নে।

পুলিশ জানায়, খবর পেয়ে মুকুল হল মোড়ের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সোমবার (১৯ জুলাই) থেকে এই হোটেলে অবস্থান করছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পটুয়াখালী সদর থানার ওসি মো. আকতার মোর্শেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মর্গের প্রতিবেদন দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status