ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় বিয়ে গোপন, কলেজশিক্ষককে গণধোলাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 6:43 PM

দ্বিতীয় বিয়ে গোপন, কলেজশিক্ষককে গণধোলাই

দ্বিতীয় বিয়ে গোপন, কলেজশিক্ষককে গণধোলাই

রাজবাড়ীর পাংশায় দ্বিতীয় বিয়ে করে গোপন রাখায় কাজী আব্দুল্লাহ ওরফে কাজী তারেক (৫২) নামের এক কলেজশিক্ষককে ক্ষুব্ধ এলাকাবাসী গণধোলাই দিয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি প্রকাশ হলে উপজেলার বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামের দ্বিতীয় শ্বশুরবাড়ি এলাকার ক্ষুব্ধ লোকজন কাজী তারেককে গণধোলাই দেয়।

গণধোলাইয়ের শিকার কাজী তারেকের বাড়ি উপজেলার বাহাদুরপুর ইউপির কাজীপাড়ায়। তিনি পাংশা উপজেলার হাবাসপুরে ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের প্রদর্শক এবং বাহাদুরপুর কাজীপাড়ায় নতুন প্রতিষ্ঠিত পন্ডিত আবুল হোসেন কলেজের গণিত বিষয়ের শিক্ষক।

জানা গেছে, প্রথম স্ত্রী থাকার পরও বছরখানেক আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক ছাত্রীকে বিয়ে করে তা গোপন রাখেন তিন সন্তানের জনক কলেজশিক্ষক তারেক। কলেজ পড়ুয়া ওই ছাত্রীর বাড়িও বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামে।

এ বিষয়ে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে গণধোলাইয়ের ঘটনাটি শুনেছেন বলে তথ্য নিশ্চিত করেন। এ ঘটনার ফলে তিনি বিব্রত বলে জানান।

ভুক্তভোগী কলেজশিক্ষক কাজী আব্দুল্লাহ তারেক গণধোলাইয়ের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি সঠিক। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করিনি বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status