ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মিয়া খলিফার বিবাহ বিচ্ছেদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 July, 2021, 1:42 PM

মিয়া খলিফার বিবাহ বিচ্ছেদ

মিয়া খলিফার বিবাহ বিচ্ছেদ

মিয়া খালিফার নামের সঙ্গে আশা করি সকলেই কমবেশি পরিচিত। আর যদি তা না হয়, চলুন চট করে একবার পরিচয় করিয়ে দেই সবার আগে। প্রাক্তন এই পর্ন তারকার বর্তমান পরিচিতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও স্পোর্টস ব্রডকাস্টার হিসেবেও। যদিও নেট মাধ্যমে নিজের উষ্ণ ভিডিও বা ছবি এখনো শেয়ার করে থাকেন তিনি। আর তার জন্য মুখিয়ে থাকে নেট-নাগরিকদের একটা অংশ। তবে এদিন স্বামী রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানালেন তিনি।

মিয়া ২০১৯ সালে সুইডিশ শেফের সঙ্গে আংটি বদল করেন। ২০২০-র জুন মাসে তাদের বিয়ে হওয়ার কথা ছিলো। কিন্তু লকডাউনের কারণে তা ভেস্তে যায়। আর এখন নিজেদের বিচ্ছেদের কথা জানালেন প্রাক্তন এই পর্ন তারকা।

সোশ্যাল মিডিয়ায় মিয়া লিখলেন, আমরা দু'জনেই বেশ জোরের সঙ্গে বলতে পারি বিয়ে বাঁচিয়ে রাখার সব চেষ্টা আমরা দু'জনেই করেছিলাম। কিন্তু গত ১ বছর থেরাপি বা সমস্ত চেষ্টা সত্ত্বেও তা কার্যকর হলো না। তবে একথা বলতে পারি আমরা একে-অপরের খুব ভালো বন্ধু হয়ে থাকবো সব সময়।

মিয়া আরো লেখেন, শুধু এটুকু বলতে পারি মনে কোনো খেদ না রেখেই আমরা আলাদা হচ্ছি। তবে পরিবার-পরিজন-বন্ধুবান্ধব ও বিশেষ করে সারমেয়র প্রতি আমাদের দু'জনের ভালোবাসার কারণে আমদের যোগাযোগ একটা থেকেই যাবে।

প্রসঙ্গত, ২৮ বছরের মিয়া এর আগে ২০১১ সালে তার হাইস্কুল প্রেমিককে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০১৬ তে তাদের ডিভোর্স হয়। এই সময়তেই নিজের পর্ন কেরিয়ার শুরু করেন মিয়া।

মিডল ইস্টে ‘হিজাবে’ তার অভিনয় করা যৌন দৃশ্য নিয়ে নানা বিতর্ক হওয়ার পর। আর নিমেষেই এক নম্বর পর্ন তারকার শিরোপা পান মিয়া খালিফা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status