ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শততম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 July, 2021, 5:21 PM
সর্বশেষ আপডেট: Thursday, 22 July, 2021, 5:27 PM

শততম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শততম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচ। টস পর্বটা জিতলে ভালো হতো। কিন্তু হয়নি। হারারেতে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তবে টস জিতলেও বাংলাদেশ আগে বোলিং নিত। তা জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান। ২০১৭ সালের জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সোহান। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দারুণ পারফরম্যান্সে সাড়ে চার বছর পর টি-টোয়েন্টিতেও তিনি ফিরলেন দলে।

ছুটি নেয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে সবশেষ সিরিজে খেলেননি সাকিব আল হাসান। অনুমিতভাবেই তিনি ফিরেছেন দলে। সেই ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমানও এসেছেন দলে। জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করছেন সিকান্দার রাজা। ওয়ানডেতে নেতৃত্ব দেয়া ব্রেন্ডন টেইলর নেই টি টোয়েন্টিতে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে। এবার শুরু হলো তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পালা।

বাংলাদেশ : মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status