ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ধান ক্ষেতে মারা গেলেন বাবা-ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 3:53 PM

ধান ক্ষেতে মারা গেলেন বাবা-ছেলে

ধান ক্ষেতে মারা গেলেন বাবা-ছেলে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ গ্রামে জমি চাষ করার সময় বজ্রঘাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার শরিষাবাদ গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৩)। হাবিবুর স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কৃষক সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিল। এ সময় তার ছেলে বাবাকে সহযোগিতা করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রঘাতে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আজ সকালে বাবা-ছেলে ধানের জমি চাষ করছিল। এ সময় বজ্রপাতে তারা মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status