ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মেঝেতে স্বামীর লাশ, একই ঘরে পরকীয়ায় ব্যস্ত স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 6:22 PM

মেঝেতে স্বামীর লাশ, একই ঘরে পরকীয়ায় ব্যস্ত স্ত্রী

মেঝেতে স্বামীর লাশ, একই ঘরে পরকীয়ায় ব্যস্ত স্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে স্ত্রী অস্টমী বাউরী ও প্রেমিক সেলিম মিয়াকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের নতুন লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিজয় বাউরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চা শ্রমিক বিজয় বাউরীর স্ত্রী অস্টমী বাউরী একই বাগানের সেলিম মিয়ার সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার ভোরে ওই ঘরে প্রবেশ করে সেলিম মিয়া। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে বাগান পঞ্চায়েত সভাপতি মনুরঞ্জন পালকে অবহিত করে। পরে চা বাগানের লোকজন ঘর থেকে অষ্টমী বাউরি ও সেলিমকে আপক্তিকর অবস্থায় আটক করে। ওই সময় বিজয় বাউরীকে অসচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে চা বাগানের ডাক্তারকে খবর দিলে তিনি এসে বিজয়কে মৃত ঘোষণা করেন।

এদিকে, লাশ ঘরে রেখে আটক প্রেমিক যুগলকে ফুলবাড়ি বাজারে খুঁটির সঙ্গে বেঁধে রেখে কমলগঞ্জ থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ সকাল সাড়ে ৮টায় লাশ উদ্ধার ও প্রেমিক যুগলকে আটক করে। লাশের সুরতাল রিপোর্ট তৈরির সময় পাশ থেকে ঘুমের ওষুধ উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা, স্ত্রী রাতে খাবারের সঙ্গে ঘুমের বড়ি খাওয়ানোর কারণে বিজয় বাউরীর মৃত্যু হতে পারে। নিহতের মা যমুনা বাউরী অভিযোগ, তার ছেলেকে স্ত্রী ও প্রেমিক মিলে হত্যা করেছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে নিহতের স্ত্রী ও তার প্রেমিককে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status