ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
অলিম্পিকের অ্যান্টি সেক্স বিছানা ভাঙতে লাগল ৯ জন (ভিডিওসহ)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 7:11 PM

অলিম্পিকের অ্যান্টি সেক্স বিছানা ভাঙতে লাগল ৯ জন (ভিডিওসহ)

অলিম্পিকের অ্যান্টি সেক্স বিছানা ভাঙতে লাগল ৯ জন (ভিডিওসহ)

টোকিও অলিম্পিকে অ্যাথলেটরা যাতে যৌনমিলন করতে না পারে, সেজন্য তাদেরকে সিঙ্গেল খাট দেওয়া হয়েছিল। করোনা সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত। আয়োজকদের দাবি ছিল, একজনের বেশি মানুষ এই খাটে উঠলে তা ভেঙে পড়েবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কথিত 'অ্যান্টি সেক্স বিছানা' যে কতটা শক্ত তা প্রমাণ করলেন ইসরায়েলের প্রতিযোগীরা!

অলিম্পিকের শুরু থেকেই এই খাট ভাঙার চেষ্টা করেছিলেন অনেকে। সোশ্যাল সাইটে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায়, একজন প্রতিযোগী সেই  'অ্যান্টি সেক্স বিছানা'য় উঠে লাফাচ্ছেন। কিন্তু সেটি ভাঙেনি। এরপর আসরে নামলেন ইসরায়েলের প্রতিযোগীরা। তারা সেই খাট ভেঙেই ছেড়েছেন! তবে এক-দুজন নয়; খাট ভাঙতে একসঙ্গে লাফাতে হয়েছে ৯ জনকে।

ইসরায়েলি অ্যাথলেটদের প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, একজন একজন করে ৯ প্রতিযোগী সেই 'অ্যান্টি সেক্স বিছানা'য় উঠে লাফাচ্ছেন! এক সময় ভেঙে যায় খাট। তবে এজন্য ৯জনকে একসঙ্গে সেই খাটে উঠে লাফাতে হয়েছে। এই কাণ্ডটা মজা করে করলেও জাপানের লোকজন ভালো চোখে দেখেননি। অনেকের বক্তব্য, 'অন্যের জিনিস এভাবে নষ্ট করার অর্থ কী?'



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status