ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বিরোধীদলের নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 August, 2021, 6:33 PM

বিরোধীদলের নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

বিরোধীদলের নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। বিপুল আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনে শ্রাবন্তী দেখা গেছে মমতার দলের তুমুল সমালোচনা করতে। নির্বাচন শেষে তা অবশ্য অনেকটাই বিলীন।

গত শুক্রবার ছিল অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন। এ বছরের জন্মদিনটা শুটিং সেটেই কাটিয়েছেন অভিনেত্রী। শুটিং সেরে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই জন্মদিন সেলিব্রেট করেছেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি শুভেচ্ছাপত্র পোস্ট করে শ্রাবন্তী লেখেন, জন্মদিনে এটাই তার সেরা উপহার।

সেখানে দেখা যায় একটি চিঠিতে মমতা ব্যানার্জী লিখেছেন, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো।’

অন্যদিকে শ্রাবন্তীর এই পোস্ট থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু। তাহলে কী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়ার কথা ভাবছেন শ্রাবন্তী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status