ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
শিবালয় কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন বাতিল
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 16 August, 2021, 7:01 PM

শিবালয় কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন বাতিল

শিবালয় কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন বাতিল

শিবালয় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা সমবায় অফিসার রিনাৎ ফৌজিয়া, সদস্য এআরডিও মো. রোকুনজ্জামান ও সহকারী পরিদর্শক মো. রাজা মিয়া  ১৬ আগস্ট সোমবার এ নির্বাচন বাতিল ঘোষণা করেন।

শিবালয় উপজেলা সমবায় অফিসার রিনাৎ ফৌজিয়া শিবালয় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে ঋণ খেলাপীসহ নানা কারণে  সভাপতি, সহসভাপতি ও পরিচালক সকলের মনোয়নপত্র বাতিল করা হয়েছে। পরে শিবালয় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন বাতিল করা হয়। এ সময় শিবালয় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. নাজিমুজ্জামান, সমিতির বর্তমান সভাপতি মো. হেকমত আলী, সাবেক সভাপতি হেনা মিয়াসহ প্রার্থী ও তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সমবায়ের নিয়মানুসারে কোনো ঋণ খেলাপী সমিতি অথবা সমিতির সদস্য নির্বাচনে অংশ নিতে পারবেন না। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখের পুর্বে ঋণ পরিশোধ করতে হবে।  

উল্লেখ্য, আগামী ৮ সেপ্টেম্বর ২০২১ এ নির্বাচন হওয়ার তারিখ ধার্য ছিল। এ নির্বাচনে অংশ নেয়ার সভাপতি পদে এড. আবুল কালাম আজাদ, আজম খান ও মো. ইমরান হোসেন, সহ-সভাপতি পদে মাধব চন্দ্র চৌধুরী উজ্জ্বল, পরিচালক পদে মো. বাহেজ উদ্দিন, মো. শহিদুল ইসলাম, সনাতন মন্ডল ও চিত্তরঞ্জন দে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। পরিচালক হিসেবে ৬টি পদের বিপরীতে ৪জন মনোনয়ন পত্র কিনেছিলেন। এ সমিতির মোট ভোটার ৯৬ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status