ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথম নারী রেফারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 August, 2021, 7:37 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথম নারী রেফারি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথম নারী রেফারি

ঐতিহাসিক দিনই দেখল বাংলাদেশের ফুটবল। সর্বোচ্চ পর্যায়ের লিগে এই প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করলেন। আজ কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘ আর উত্তর বারিধারা ক্লাবের ম্যাচে সহকারী রেফারি হিসেবে ছিলেন সালমা আক্তার।  

দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে সালমাই যে প্রথম নারী রেফারি, সেটি নিশ্চিত করলেন রেফারিজ ডেপুটি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম নেসার। প্রথম আলোকে তিনি বলেন,‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’

এ ম্যাচে সালমা আক্তারের দায়িত্ব পালনের কারণটাও জানিয়েছেন ইব্রাহিম নেসার,‘সালমা এখন ফিফার সহকারী রেফারি হিসেবে আছেন। তাঁর নাম আমরা এলিট রেফারি প্যানেলের জন্য পাঠিয়েছি। ফিফা আমাদের কাছে তাঁর ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছে। এখন তো মেয়েদের কোনো খেলা নেই। তাই ছেলেদের খেলাতেই তাঁকে দেওয়া। এই ধরনের ম্যাচ পরিচালনা করার মতো সামর্থ্যও তাঁর আছে।’

গত বছর ফিফার সহকারী রেফারি পরীক্ষায় পাস করেন সালমা।  ২০২১ সালের জন্য ফিফার সহকারী হয়েছেন তিনি। রেফারি হওয়ার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। ঢাকার ইডেন মহিলা কলেজে স্নাতক করছেন সালমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status