ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2026, 1:14 PM

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর শেষ ৩২-এর নকআউট লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল জাপান। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার তাকেফুসা কুবো চোট কাটিয়ে উঠতে না পারায় এই গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তবে তারকা খেলোয়াড়কে ছাড়াই ব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দলের সঙ্গে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফরে না গিয়ে কুবো ন্যাশভিলে জাপান দলের ঘাঁটিতেই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। রোববার (২৮ জুন) সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনেও তাকে মূল দলের বাইরে আলাদা করে ফিটনেস ট্রেনিং করতে দেখা যায়।

পরে সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু বলেন, সে এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেও সেটাই চায়।

তবে কুবোর অনুপস্থিতি সত্ত্বেও ব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন জাপানের কোচ।

মোরিয়াসু বলেন, বিশ্ব ফুটবলে ব্রাজিল শীর্ষ সারির দল, আর জাপান সেই অবস্থানে নেই— এটাই বাস্তবতা। আমরা বিশ্বকাপ জিততে চাই, যদিও আগে কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, অনেকে আমাদের আন্ডারডগ বলবে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। কিন্তু গত বছরও আমাদের জয়ের সম্ভাবনা কেউ দেখেনি। তবুও আমরা জিতেছিলাম। এবারও ইতিহাস বদলানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি, সেটা সম্ভব।

নকআউট ম্যাচ হওয়ায় টাইব্রেকারের সম্ভাবনাও মাথায় রাখছে জাপান। ২০২২ বিশ্বকাপে টাইব্রেকারে বিদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই পেনাল্টি নেওয়ার ক্রম নির্ধারণ করবেন বলে জানিয়েছেন মোরিয়াসু।

তিনি বলেন, যদি মনে হয় ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারে, তাহলে খেলোয়াড়দের স্বেচ্ছায় নয়, আমিই ঠিক করে দেব কে কোন ক্রমে পেনাল্টি নেবে।

সূত্র: ইএসপিএন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status