ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কাবুলে নারী মডেলদের ছবি মুছে ফেলা হচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 August, 2021, 1:40 PM

কাবুলে নারী মডেলদের ছবি মুছে ফেলা হচ্ছে

কাবুলে নারী মডেলদের ছবি মুছে ফেলা হচ্ছে

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সমর্থিত সরকারকে হটিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আবারও আসীন হয়েছে তালেবান। গত রবিবার কাবুল দখল করার পরই তারা ঘোষণা দিয়েছে, হিজাব ও বোরকা পরিধান ছাড়া কোনো নারী ঘর থেকে বাহির হতে পারবেন না। একইসঙ্গে কাবুলের বিভিন্ন দোকান ও শপিংমলের সামনে থাকা নারী মডেলদের পোস্টার ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভাইসনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সম্মুখভাগে থাকা নারীদের ছবি সরিয়ে দেওয়া হয়েছে।

কাবুল থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, শ্রমিকরা বিউটি সেলুনের বাহিরে থাকা নারীদের ছবিগুলোতে অন্য কালার দিয়ে ঢেকে দিচ্ছেন।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় ছিল। সে সময় কর্মক্ষেত্র এবং শিক্ষা থেকে নারীদের সম্পূর্ণ দূরে রাখে তারা। এমনকি পুরুষ সঙ্গী ছাড়া তাদের বাড়ি থেকে বের হতে নিষিদ্ধ করা হয়। আর বের হলেও নারীদের বাধ্যতামূলক হিজাব ও বোরকা পরিধান করতে হতো। ২০০১ সালে দেশটিতে মার্কিন বাহিনীর আগমনের পর সেই অবস্থার পরিবর্তন ঘটে এবং ক্ষমতা থেকে তালেবানদের অপসারণ হয়।

গোষ্ঠীটি আবারও ক্ষমতায় আসায় আফগান নারীরা তাদের অধিকার এবং বেঁচে থাকা নিয়ে সংশয়ে রয়েছে। অবশ্য বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহেল শাহীন বলেন, তালেবান শাসনামলে নারীরা স্বাধীনভাবেই বেঁচে থাকতে পারবে। তাদের ভয় পাওয়ার কিছু নেই। শিক্ষা এবং কর্মক্ষেত্রে নারী অধিকার থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status