|
তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা
নতুন সময় ডেস্ক
|
|
তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা ![]() তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা আফগানিস্তানের এখনকার চিত্রের সঙ্গে ষাটের দশকের আফগানিস্তান একেবারেই মেলাতে পারবেন না ছেলে-মেয়েরা একসঙ্গে পড়াশোনা নিয়ে কোনো রকম নিষেধ ছিল না। ছেলেদের সঙ্গে সমান তালে তারা সব বিষয়ে পড়াশোনাও করতেন। অনেক মেয়েই ডাক্তারি নিয়ে পড়াশোনা করতেন। এই ছবিটি কাবুল বিশ্ববিদ্যালয়ে ১৯৬২ সালে তোলা। অধ্যাপিকা তার ছাত্রীদের শরীরে প্লাস্টার কী করে করে, তার প্রশিক্ষণ দিচ্ছেন। ছেলেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে চলছে মেয়েদেরও কম্পিউটারের ক্লাস। প্রযুক্তি নিয়ে পড়াশোনায় পিছিয়ে ছিলেন না মেয়েরা। ![]() তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা ষাটের দশকে মেয়েরা পশ্চিমী পোশাকে যথেষ্ট স্বচ্ছন্দ ছিলেন আফগানি মেয়েরা সে সময়ে পড়াশোনা এবং কাজের জগতে যতটা দক্ষ ছিলেন, ততটাই সাজ নিয়ে শৌখিন ছিলেন। আফগানি শৌখিনীদের নামডাক তখন ছিল বিশ্বজোড়া। নানা ধরনের পোশাকে সেই সময়ে ভরে থাকত মেয়েদের আলমারি। স্কার্ট, ডাংগ্রি প্যান্ট, বেলবটম ট্রাউজারের মতো ষাট এবং সত্তরের দশকের পোশাক তখন আফগানিস্তানে হামেশাই দেখা যেত। পোশাকের সঙ্গে মেয়েদের চুলের ধরনেও সেই সময়ের ফ্যাশনেব্ল ছোঁয়া ছিল। ![]() তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা সে সময় নারীরা ইচ্ছামতো বাজার,পার্ক কিংবা সিনেমা হলে যেতে পারতেন ![]() তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা ফ্যাশন পত্রিকা ভোগও পৌঁছে গিয়েছিল সে দেশে ফোটোশ্যুট করার জন্য তালিবানি যুগে সংগীত নিষিদ্ধ হয়ে গেলেও সে সময়ে ছিল না। প্রচুর রেকর্ডও মিলত বড় বড় দোকানে। নারীরা স্বাচ্ছন্দ্যে দোকান বাজারে যেতেন। মেয়েদের চলাফেরা অবশ্য শুধু দোকান-বাজার পর্যন্তই সীমিত ছিল না। সিনেমা হল, পার্ক, যে কোনো জনসমাগমে তারা যেতে পারতেন। কাবুলে বেশ কিছু পারফর্মারও ছিলেন মেয়ে। সংগীত জগতে তাদের নামডাকও ছিল। ![]() তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা আফগানি মেয়েদের সাজ ধীরে ধীরে সুখ্যাতি অর্জন করে ![]() তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা তালেবানরা আফগানের ক্ষমতা দখল নেয়ার পর পুরুষের দাড়ি এবং নারীদের পর্দা বাধ্যতামূলক করে রাস্তাঘাটে হিজাব ছাড়াও মেয়েদের দেখা পাওয়া অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে আফগানিস্তানের রাস্তায়। তালিবানি ফতোয়া অনুযায়ী মেয়েদের রাস্তায় বেরোলে তাদের পায়ের আওয়াজও অপরিচিত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছনো যাবে না। তাই হিল জুতো পরাও মানা। ১৯৯৬ সালের পর থেকেই মেয়েদের পড়াশোনা করাটাই একটি লড়াই হয়ে দাঁড়িয়েছে। আগের মতো ছেলেদের সঙ্গে সমান তালে শিক্ষাগ্রহণ করা এখন দূরের কথা। ![]() তালেবান যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা আফগান এয়ারলাইনসের বিমানসেবিকারা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
