ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
২০ বছর পর বীরদর্পে দেশে ফিরছেন তালেবান নেতা মোল্লাহ বারাদার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 August, 2021, 9:16 PM

২০ বছর পর বীরদর্পে দেশে ফিরছেন তালেবান নেতা মোল্লাহ বারাদার

২০ বছর পর বীরদর্পে দেশে ফিরছেন তালেবান নেতা মোল্লাহ বারাদার

দীর্ঘ ২০ বছর পর দেশে ফিরছেন আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হতে যাওয়া তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার। খবর সিএনএন’র

মোল্লাহ বারাদার বেশ কয়েকজন উচ্চপদস্থ তালেবান নেতাদের সঙ্গে নিয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উদ্দেশে দোহা ত্যাগ করেছেন বলে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানের উপ-প্রধান মোল্লাহ বারাদার বিগত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি।

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তালেবানের ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে। শিগগিরই আলোচনার বিষয়ে বিস্তারিত জানানো হবে গতকাল তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status