ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ১৬ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 August, 2021, 7:02 PM

পাকিস্তানে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ১৬ জনের মৃত্যু

পাকিস্তানে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ১৬ জনের মৃত্যু

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার করাচি শহরের পশ্চিম অংশে একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠলো।

স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখান অধিকাংশ জানালাই বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান।

করাচির পশ্চিমাঞ্চল পুলিশের সহকারী ইন্সপেক্টর সাকিব ইসমাইল মেনম বলেন, আগুনে অন্তত ১৬ জন মারা গেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মুবিন আহমেদ বলেন, কারখানাটিতে প্রবেশের একটিমাত্র পথ রয়েছে এবং সেটি দিয়েই সবাই বেরও হন। আগুন লাগার সময় ছাদে উঠার দরজাও বন্ধ ছিল। ফলে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status