|
কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড
মোঃ নুরুল ইসলাম সুরুজ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
|
![]() কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার সাইদুল ইসলাম (৪০), হাউজিং এলাকার কামাল শেখ (৪৩), খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার ফারুক হোসেন (৪১) ও কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মশিউল আলম (৪৩) এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মনোয়ার হোসেন (৪১)। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রামে। তিনি সদর উপজেলার সাবরেজিস্ট্রার ছিলেন। কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট এলাকায় বি সি স্ট্রিট সড়কের জনৈক হানিফ আলীর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকতেন। ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে তাঁকে হত্যা করা হয়। পরদিন নূর মোহাম্মদের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার তৎকালীন পরিদর্শক সঞ্জয় কুমার কণ্ডু ২০১৯ সালের ১৮ জানুয়ারি পাঁচজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত আজ রায় ঘোষণা করেন। কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, মামলাটি খুবই আলোচিত ছিল। আসামিদের প্রত্যেকের শাস্তি হয়েছে। এর মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের মধ্য দিয়ে বাদীর পরিবার ন্যায়বিচার পেয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
