ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিয়ের রাতে স্ত্রীর কাছে পৌঁছতে যা করলেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 2:57 PM

বিয়ের রাতে স্ত্রীর কাছে পৌঁছতে যা করলেন স্বামী

বিয়ের রাতে স্ত্রীর কাছে পৌঁছতে যা করলেন স্বামী

বিয়েতে সঙ্গীতানুষ্ঠান নতুন কিছু নয়৷ অবাঙালি বিয়েতে অনেকটা রীতি মেনেই হয় এই নাচ-গান। আর বলিউডের বিভিন্ন সিনেমার দৌলতে নাচ-গান ছাড়া যেন এখন বিয়ের অনুষ্ঠান সম্পন্নই হয় না। বিশাল আয়োজন করা হয়।   বিয়েতে শুধু আত্মীয়-বন্ধুরাই নাচ-গানে যুক্ত হন না। নাচেন বর-নববধূও৷ এমনই এক বরের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। বর নেচে নেচে নববধূ মুখ দেখতে গেলেন। নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে ভিডিওটি৷

বরযাত্রী বিয়ে বাড়িতে পৌঁছতেই শুরু হয় ঢোলের বাদ্যি৷ আর সবাইকে অবাক করে সবার আগে নাচতে শুরু করেন বর। নববধূকে চমক দিতেই এই কাণ্ড তার। আর হঠাৎ বরের এই নাচে সবাই যেমন অবাক হন, তেমনই উপভোগ করতে শুরু করেন। অন্যদিকে বিয়ের আনন্দে বর যেন আর নাচ থামাতেই চাননি৷ নববধূর কাছে পৌঁছে যান নাচতে নাচতেই। স্বামীর এই নাচ দেখে স্ত্রীও খুব খুশি হন।

এই ভিডিওটি শেয়ার কিছুদিনেই মধ্যেই লাখ লাখ ভিউ হয়৷ সঙ্গে অসংখ্য কমেন্ট৷ একদিকে যেমন অনেকে নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানান, অন্যদিকে অনেক আবার বরের নাচের দারুণ প্রশংসা করেন৷ বিয়ে বাড়িতে বউয়ের কাছে পৌঁছতে বরের এই নাচের ভিডিও ভাইরাল৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status