ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেবীগঞ্জ পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থীর বিজয়
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 3:16 PM

দেবীগঞ্জ পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থীর বিজয়

দেবীগঞ্জ পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থীর বিজয়

দেবীগঞ্জ  পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেল ইঞ্জিন মার্কার আবু বকর সিদ্দীক (আবু) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট। সোমবার রাত ৯ টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।


রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে আবু বকর সিদ্দীক নির্বাচিত হয়েছেন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ১০ হাজার ৯১৪ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৫৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৭৮.৭৭ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status