ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দৌলতদিয়া পল্লীতে তরুণীকে কুপিয়ে পালালেন খদ্দের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 29 October, 2021, 11:46 AM
সর্বশেষ আপডেট: Friday, 29 October, 2021, 11:46 AM

দৌলতদিয়া পল্লীতে তরুণীকে কুপিয়ে পালালেন খদ্দের

দৌলতদিয়া পল্লীতে তরুণীকে কুপিয়ে পালালেন খদ্দের

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পল্লীতে এক তরুণীকে কুপিয়ে পালিয়েছে ওই পল্লীর অজ্ঞাত এক 'খদ্দের'। গুরুতর আহত ওই তরুণীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে তার  বসত ঘরের ভেতরে এ ঘটনাটি ঘটেছে।

ধারালো দায়ের কোপে তার মাথা ও দুই হাত মারাত্মক ভাবে জখম হয়েছে। আহত তরুণী দৌলতদিয়া পল্লীর জিয়া বাড়িওয়ালার একজন ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী জামালপুর সদর থানার জাইরাম গ্রামের হতদরিদ্র এক দিনমজুরের মেয়ে। কয়েক বছর আগে অজ্ঞাত এক দালাল মোটা বেতনে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে জামালপুর থেকে ওই মেয়েটিকে ফুঁসলিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে বিক্রি করেছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘অজ্ঞাত এক খদ্দের তরুণীকে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়েছে। এ ঘটনার কোন কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট ওই খদ্দেরকে পুলিশ খুঁজছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status