ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
যৌনতার জন্য পাগল কুমির, ১২ জনেরও সামলাতে পারছে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 October, 2021, 12:56 PM

যৌনতার জন্য পাগল কুমির, ১২ জনেরও সামলাতে পারছে না

যৌনতার জন্য পাগল কুমির, ১২ জনেরও সামলাতে পারছে না

অস্ট্রেলিয়ার এক চিড়িয়াখানার একটি কুমির এতোটার আক্রমণাত্মক হয়ে উঠেছে যে তাকে সামলাতে ১২ জনের সাহায্য নিতে হয়েছে। জানা গিয়েছে, যৌন সম্পর্ক করার জন্য কুমিরটি ক্রমেই উত্তেজিত হয়ে গিয়েছিল। বাকি জন্তুদের উপরও হামলা চালাচ্ছিল।

কুমির সাধারণত প্রজননের মরসুমে উত্তেজিত থাকে। তবে এটি অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে গিয়েছিল। অন্তত ১২ জন চিড়িয়াখানার কর্মী মিলে এই কুমিরটিকে কাবু করে। আপাতত একটি নির্জন জায়গায় কুমিরটিকে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে ফের আগের জায়গায় নিয়ে আসা হবে কুমিরটিকে। আমেরিকান মেগাস্টার র‌্যাপার কানি ওয়েস্টের নামানুসারে এই কুমিরটির নাম রাখা হয়েছিল। এর ওজন ৪০০ কেজির বেশি এবং এর দৈর্ঘ্য ৪ মিটারের কাছাকাছি।

শেষ পর্যন্ত তাকে আলাদা একটি কক্ষে পাঠিয়ে ক্ষান্ত হয়েছেন চিড়িয়াখানার কর্মীরা। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সাধারণত কুমিররা সঙ্গমের আগে এরকমই আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে তারা মেয়ে কুমিরদের আকৃষ্ট করতে নিজেদের মধ্যে লড়াই করে। তবে এই কুমিরটি একটু বেশিই কামুক হয়ে পড়েছিল। সে অন্যান্য প্রাণীদেরও আক্রমণ করতে শুরু করে। আপাতত তাকে আলাদা কক্ষে একমাস রাখা হবে। শান্ত হলে ফের তাকে সঙ্গমে অনুমতি দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status