ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিসিএস বঞ্চিত ২০০ পরীক্ষার্থী লঞ্চ স্টাফদের হটকারিতায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 October, 2021, 3:57 PM
সর্বশেষ আপডেট: Saturday, 30 October, 2021, 1:46 PM

বিসিএস বঞ্চিত ২০০ পরীক্ষার্থী লঞ্চ স্টাফদের হটকারিতায়

বিসিএস বঞ্চিত ২০০ পরীক্ষার্থী লঞ্চ স্টাফদের হটকারিতায়

লঞ্চ স্টাফদের হটকারিতায় ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি ২ শতাধিক পরীক্ষার্থী। চাঁদপুরের কাছে এসে ফের ভোলায় গিয়ে যাত্রী আনার জন্য এমনটা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার তাসরিফ-২ লঞ্চে ভোলা থেকে ঢাকাগামী ২০০ জনের মতো বিসিএস পরীক্ষার্থী উঠেন। গতকাল সন্ধ্যায় বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে লঞ্চটি ইলিশা ঘাট ছেড়ে কালিগঞ্জ হয়ে চাঁদপুরের কাছে পৌঁছানোর পর খবর আসে- এই একই কোম্পানির তাসরিফ-৪ লঞ্চটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন ঘাটে বিকল হয়েছে। আর সেই বিকল হওয়া জাহাজের লোক আনতে গিয়ে প্রায় ৬ ঘণ্টার বেশি সময় ব্যয় করে বিসিএস পরীক্ষার্থীদের বহন করা তাসরিফ-২ লঞ্চটি। আর এতেই বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। গতকাল রাত ৪টায় সদরঘাটে পৌঁছানোর কথা থাকলেও পৌঁছেছে আজ সকাল ১০টায়। এতে বিসিএস পরীক্ষার্থীদের দেরি করে কেন্দ্রে যাওয়ায় ঢুকতে দেননি পরীক্ষার দায়িত্বরত শিক্ষকরা।

পরীক্ষার্থীদের দাবি লঞ্চ স্টাফদের বারবার পরীক্ষার কথা জানানোর পরেও অতি মুনাফার লোভে তাদের এমন হটকারি সিদ্ধান্তের জন্য আমরা চাকুরির সর্বোচ্চ এই পরীক্ষা থেকে বঞ্চিত হলাম। পরীক্ষার্থীরা এর যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status